তোমার চুলে
আড়ষ্ট বৈশাখী
রক্তে আমার
ত্রিকাল-অভিমান,
তোমার চোখে
বিকেল উড়ে এলে
একলা আমার সর্ষেফুলে
স্নান!
তোমার স্রোতে
ম্যাগনোলিয়ার ঢল
আড়াল খোঁজে আমার ছদ্মবেশ,
নীলভ্রমরের
বাসায় ফেরো রোজ
পায়রাখোপেও বনপলাশীর রেশ!
তোমার ঝড়ে রুপোলি
রোদ্দুর
নৌকো ঘেরে শালিখভেজা মন
স্বচ্ছ দেওয়াল,
ইচ্ছে পুড়ে খাক
আঙুল জুড়ে জোনাকি-বীক্ষণ!
নাহয় তোমার
দৃশ্যে আছি-নেই
নাহয় আমি নিঃস্ব, রেখাহীন
সিঁড়ির বাঁকে
আলতো অতর্কিত
তবুও সময় অলীক, পরাধীন!
