- যখন প্রথম হাঁটতে শিখেছিলো, মনে আছে?
- সেই প্রথম আর শেষ তোমার অকারণে অফিস কামাই!
- বাবা ওই বয়সেও কিনে আনলেন জোড়া ইলিশ...
- ফিরে হাঁপাচ্ছিলেন অবশ্য...
- শেষের দিনকটা শুধু ওর আধোগলার হিজিবিজি...
- ওর প্রথম নুপূর... রাতে বালিশের পাশে নিয়ে শুতো!
- তারপর... বর্ষার নদী জলে ভরে এল
- রাতজাগা... দু’চোখের কোণে নিভন্ত কাজল
- প্রথম পোস্টিং... গুজরাট...
- চেন্নাই, মিজোরাম...
- ফিরে আব্দার... ঝিরি আলুভাজা, বড়িপোস্ত
- কিন্তু এরপর?
- হাউইয়ের মতো উড়ে উড়ে যাবে.. ওরা
- দোসরের ফাল্গুন
- চলো উঠে পড়ি
- ওবাড়িতে ফোন করে দেখো.. দিব্যর আঙুলের মাপ...
- ঝুমুর ঘুমিয়ে নিক আরো...
- ছুটির তো আর ক’টা দিন!

No comments:
Post a Comment