পাখসাটে সুগন্ধ এলে করতলে ছুঁয়ে রেখো রোদের কুঠার
সুপক্ক আনারসসম সেই রোদে বসন্তবিভ্রম
এমন অথৈ দিনে সমস্ত অন্তিম ফেলে আসি
অতীতের শিলাগাত্রে, শব্দের বিন্যাসও বড় বাহুল্য, বেভুল
পৃথিবীর নির্জনতম জলপ্রপাত: তাকেও কি অপচয় ভাবো?
আমার সম্বিতে সে নিদাঘে নিকুঞ্জজাল, পল্লবিত মায়ামধুস্নান
যেমত আশ্লেষে অস্ফুট ক্ষমাটুকু নিশান্তে ঊষায় মিলায়
তেমনি স্বায়ত্তে রাখি এই ক্ষত, প্রেম, করতোয়া, আজন্মজড়ুল

No comments:
Post a Comment