আতশকাচ
অলিন্দে সাকিন খুঁজি
Thursday, November 17, 2022
অমৃতের তমসুক - ৩
অশরীরী পংক্তির মতো এ তৃপ্তিও অপ্রতিভ
সোনালি সুতোর বিষে ক্রমশই আমাদেরও ক্ষয়
যেভাবে বিপন্ন চোখ খুঁজে ফেরে গোধূলির চূর্ণ আলপথ
আর মহাজাগতিক ধুলোবালি অসংকোচ সেঁটে যায় চিবুকের ঘামে
সেভাবেই বিষাদ শিখেছি, জেনেছি মোমের ঘ্রাণ
ব্রাত্য পেন্সিলে জমে ওঠা ক্ষমাহীন সময়পরতে
আরক্ত সত্যের মতো ওষ্ঠেই রেখেছো আঙুল –
ভেসে ওঠে, ডুবে যায়... অপলক আহতের ভুল
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment