প্রাচীন সিংহীর মতো বিব্রত ক্ষতটি লুকোই
আয়নার গভীর থেকে উঠে এলে অতীত সর্পিল
আহত আক্ষেপের ভিড়ে ভুলে যাই সলজ্জ প্রশ্রয়
উত্তাপ মরেছে কবে, দর্পের বিন্যাসে শাসন
জ্বরের কপাল জুড়ে তবু জাগে নির্বোধ রুমাল
নেই বাক্য, নেই অশ্রু, আলাপের ষোড়শ উপচার
শ্বাসাঘাতে জেনে নিও অভিধান আজন্ম ব্যথার

No comments:
Post a Comment