Thursday, November 17, 2022

অমৃতের তমসুক - ২

 






প্রবল রক্তের মতো আলো আসে শিরা কেটে

অপরাধে পুড়ছে তখনো অন্তরঙ্গ ঠোঁট

এ শহর উপেক্ষাতরল, প্রলাপের তীব্র অসময়

রুক্ষচুলে ডুবে যায় রোজ শ্যাওলার গন্ধমাখা হাত


মলিন সুতোর মতো প্রতীক্ষা জড়ায়

রঙিন মাছের মতো সম্ভাবনাহীন

অনুতাপ মরে এলে স্পর্ধাটি দিও, কোজাগর

উন্মুখ অভিনয়ে খুঁজে নিই স্মৃতির শিকড়

No comments:

Post a Comment